২৭ ডিসেম্বর সোহরাওয়ার্দীতে জনসভা করার ঘোষণা ঐক্যফ্রন্টের

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০১৮ ৭:২৫ অপরাহ্ণ

আগামী ২১-২৪ ডিসেম্বর পর্যন্ত ঢাকার ১৮টি আসনে জনসভা ও গণমিছিলের কর্মসূচি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। এছাড়া ২৭ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার কথা জানিয়েছে তারা। শুক্রবার বিকালে পল্টনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন