১৪৪ দেশ ঘুরে বন্দরনগরীতে বিশ্ব পরিব্রাজক নাজমুন : কাল সংবর্ধনা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২০ ১০:২৭ অপরাহ্ণ

২০০০ সালে প্রথম ভারত সফরের মধ্যদিয়ে শুরু পৃথিবী ভ্রমণ অভিযাত্রা। গত ২০ বছরে ঘুরেছেন বিশ্বের ১৪৪টি দেশ। দেশের পতাকা নিয়ে বিভিন্ন দেশের পথে পথে অভিযাত্রা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাজমুন নাহার। বিশ্বজয়ী পরিব্রাজক হিসেবে এর মধ্যেই দেশের ‘পতাকা কন্যা’ খ্যাতি লাভ করেছেন তিনি।

বিশ্বজয়ী পরিব্রাজক নাজমুন নাহারের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন ‘স্বপ্নযাত্রী’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে শুক্রবার (১ জানুয়ারি) বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে এ আয়োজন।

এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম, বিশেষ অতিথি থাকবেন কবি সাংবাদিক এজাজ ইউসুফী, লক্ষ্মীপুর জেলা সমিতির সভাপতি সাবেক কাউন্সিলর মো. এম এ কাশেম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নাট্যজন সাইফুল আলম বাবু।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন