হাতিয়ায় আগ্নেয়াস্ত্রসহ ব্যবসায়ী গ্রেফতার
নোয়াখালী জেলার হাতিয়ায় আগ্নেয়াস্ত্রসহ নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে উপজেলার জাহাজমারা সুইজ ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই ব্যবসায়ীর নাম, কাউছার হোসেন (৩৬)। তিনি উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেঘপ্যাশন গ্রামের আবু তাহেরের ছেলে।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান করে কোস্টগার্ডের একটি টিম। এসময় দুটি বগিদা ও একটি এক নালা বন্দুক বিক্রি করার সময় কাউছারকে ঘটনাস্থলে গ্রেপ্তার করা হয়। কোস্টগার্ডের দাবি কাউছার একজন চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী।
কোস্টগার্ডের স্টেশন কমান্ডার (ভারপ্রাপ্ত) এম হারুন কাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জাহাজমারা সুইজ ঘাট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র বিক্রির সময় কাউছারকে আটক করে কোস্টগার্ডের একটি টিম। এ সময় তার কাছে একটি একনালা বন্দুক ও দুটি বগিদা উদ্ধার করা হয়। বুধবার সকালে উদ্ধার হওয়া অস্ত্রসহ কাউছারকে হাতিয়া থানায় পাঠানো হয়েছে।
হাতিয়া থানা পরিদর্শক ( তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন. কাউছারের বিরুদ্ধে অস্ত্র আইনে কোস্টগার্ড বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। পরে তাকে ওই মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়।