হাঁচি দিয়েই মাটিতে লু‌টিয়ে পড়ে মৃত্যু!

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১১ মে, ২০২০ ১১:৫৬ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: মাদারীপুরের রাজৈর থেকে ঢাকায় চিকিৎসার উদ্দ্যেশে যাচ্ছিলেন বাবুল মিয়া। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। পথে ইজি বাইক থামিয়ে নেমে গিয়ে রাস্তার পাশে গিয়ে একটি হাঁচি দেন। সাথে সাথেই লুটিয়ে পড়েন। লোকজন ছুটে গিয়ে দেখেন তিনি মারা গেছেন।

সোমবার বেলা ১১টার দিকে শিবচরের কাদিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকায় যাওয়ার উদ্দেশে রাজৈর টেকেরহাট থেকে ইজিবাইকে করে কাঠালবাড়ী ঘাটে রওয়ানা হন বাবুল মিয়া। শিবচরের কাদিরপুর বাজারের সামনে এসে শ্বাসকষ্টে খুবই অসুস্থতা অনুভব করেন।

চালককে ইজিবাইক থামাতে বলেন। চালক বাইক থামালে তিনি ইজিবাইক থেকে নেমে যান। রাস্তার পাশে গিয়ে একটি হাঁচি দেন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। লোকজন ছুটে গিয়ে দেখেন তিনি মারা গেছেন।

শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতের আত্মীয় স্বজন এলে মৃতদেহটি পুলিশ হেফাজতে রাজৈর টেকেরহাটে পাঠানো হবে। এ ব্যাপারে সেখানকার স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন পরবর্তী পদক্ষেপ নেবেন।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন