স্বর্ণপদক প্রাপ্ত আতাউলকে সংবর্ধনা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০১৮ ১১:৫৯ পূর্বাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: স্বর্ণপদক প্রাপ্ত ইষ্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ আতাউল করিমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তোরাবগঞ্জ স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিউনিটির উদ্যোগে শুক্রবার বিকেলে রাজধানীর ট্রামক্যাফে চাইনিজ রেষ্টুরেন্ট এ সংবর্ধনা দেওয়া হয়।


এসময় উপস্থিত ছিলেন, এসআইবিএল ব্যাংকের কর্মকর্তা মোঃ লোকমান হোসেন, ন্যাশনাল ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ আবদুল মান্নান, সার্জেন সোলায়মান চৌধুরীসহ সংগঠনের সদস্যরা।

এরআগে মঙ্গলবার বিকেলে ঢাকার প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে ৯ম ইউজিসি অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করেন আতাউল । ভৌগলিক পণ্যের মেধাস্বত্ব অধিকার বিষয়ক মৌলিক গবেষণা ও প্রকাশনায় অনবদ্য অবদানের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুুরী কমিশন তাকে এ পদক প্রদান করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন