সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক র্যালি লক্ষ্মীপুরে
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড সর্ব সাধারণকে অবহিত করার লক্ষে ‘সৃজনে উন্নয়ন বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও উন্নয়ন র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে সদর উপজেলা পরিষদের সামনে থেকে র্যালিটি বের হয়ে জেলা কালেক্টরেট ভবণ প্রাঙ্গনে গিয়ে সাংস্কৃতি অনুষ্ঠান ও আলোচনা সভায় মিলিত হয়।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এ কে এম সালহ উদ্দিন টিপু। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ সমূহ-একটি বাড়ি একটি খামার, ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, সবার জন্য বিদ্যুৎ, আশ্রয়ণ প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা সহায়তা কার্যক্রম, বিনিয়োগ বিকাশের পাশাপাশি পরিবেশ সুরক্ষা এবং সরকারের জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কর্মকান্ড উপর ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় র্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান আলী, সহকারি কমিশনার (ভূমি) ফাহমিদা মোস্তফা, সদর মডেল থানার ওসি মোঃ লোকমান হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান হাফিজ উল্যাহ, প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন হাওলাদার প্রমূখ। এছাড়াও আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মী, উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উন্নয়ন র্যালিতে অংশগ্রহণ করেন।