‘সাত্তার ট্রাস্ট অসহায় মানুষের কল্যাণে কাজ করে’
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের কর্মপরিকল্পনা ও বিগতদিনের সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভা হয়েছে।বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকালে সদর উপজেলার মান্দারী বাজারে ট্রাস্টের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এসময় ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ এম এ সাত্তার বলেন, ‘ অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্ট অসহায় মানুষের কল্যাণে কাজ করে।’ বিগত বছর গুলোতে এই ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানসহ অসহায় মানুষের কল্যাণে কাজ করা হয়েছে। শেখ হাসিনার সরকারের উন্নয়ন অভিযানের সহযোগী হিসেবে এই ট্রাস্ট অব্যাহতভাবে কাজ করছে। এছাড়াও আগামী একাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে ট্রাস্টের সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
ট্রাস্টি বোর্ডের সদস্য শাহ্ ছাইদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ কে এম শাহজাহান কামাল, অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের সমন্বয়কারী সামছুদ্দিন সাজু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহিম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, হাজিরপাড়া ইউপি চেয়ারম্যান শামছুল আলম বাবুল, জেলা পরিষদের সদস্য বেলায়েত হোসেন প্রমুখ।
উল্লেখ্য, এম এ সাত্তার বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশন ও ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি।