সমৃদ্ধ-উন্নত লক্ষ্মীপুর গড়তে সহযোগিতা চাইলেন চেয়ারম্যান শাহজাহান

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২২ ৯:১৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ হলরুমে পরিষদের নবনির্বাচিত ৭ সদস্যসহ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুল প্রদীপ চাকমার কাছ থেকে দায়িত্ব গ্রহন করেন।

এর আগে সকালে নবনির্বাচিত জেলা পরিষদের সদস্যদের নিয়ে চেয়ারম্যান মো. শাহজাহান জেলা পরিষদ ভবনে এলে তাদের ফুল দিয়ে বরণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা ও জেলা পরিষদের কর্মকর্তা এবং কর্মচারীরা। এরপর চেয়ারম্যান সদস্যদের নিয়ে জেলা পরিষদ হল রুমে তার প্রথম সভায় অংশগ্রহন করেন।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুল প্রদীপ চাকমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবা উদ্দিন বাপ্পি, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মো. আলমগীর হোসেন, সৈকত মাহমুদ, এ বি এম ইয়াহিয়া বিন জাকারিয়া, মেজবাহ উদ্দিন হেলাল, মনিরুল ইসলাম রিপু, সংরক্ষিত নারী সদস্য শারমিন জাহান অরিন ও তাহমিনা আক্তার।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শেষে উপস্থিত কর্মকর্তাসহ সকলের কাছে দোয়া চেয়ে আগামী দিনগুলোতে সকলের সহযোগিতা কামনা করে লক্ষ্মীপুর জেলাকে একটি সুখি-সমৃদ্ধ ও উন্নত জেলায় রুপান্তরিত করার প্রত্যয় ব্যাক্ত করেন চেয়ারম্যান মো. শাহজাহান।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন