সবুজ বাংলাদেশ ও ইনাফার ১২তম লাশ দাফন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৭ জুন, ২০২০ ৫:০৫ অপরাহ্ণ

লক্ষ্মীপুর সদর উপজেলা,১নং হামছাদী, হাসন্দী গ্রামে ওসমান গণি (৭০)করোনা উপসর্গ নিয়ে (২৭ জুন) শনিবার মৃত্যুবরণ করেন নিজ বাড়িতে। সবুজ বাংলাদেশ ইনাফা টিমের কাছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রেদোয়ান আরমান শাকিল এর মাধ্যমে যোগাযোগ করেন স্থানীয় চেয়ারম্যান নান্নু এর পর টিম গিয়ে লাশেন গোসল,জানাজা এবং দাফন করেন।

সবুজ বাংলাদেশ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুর নেতৃত্বে টিমের বাকি সদস্যরা হলেন ইনাফার সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন আহমেদ, সদস্য মোঃ জুয়েল, সবুজ বাংলাদেশ চন্দ্রগঞ্জ থানা কমিটির সহ-সভাপতি সজীব হোসেন শুভ, সদস্য নজরুল ইসলাম জুয়েল, ইসমাইল হোসেন, রাসেল চৌধুরী সহ মোট ৮জনের টিম অংশ গ্রহণ করে দাফনে।

দুইটি টিমের দাফনে গাড়ি দিয়ে সহযোগীতা করেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু, নিরাপদ সামগ্রী দিয়ে সহযোগীতা করেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামীলীগ সদস্য মনিরুজ্জামান পাটওয়ারী।
দাফনটি ভালো ভাবে সম্পূর্ণ করায় ধন্যবাদ জানান প্রশাসন এবং মৃত ব্যক্তির আত্মীয় স্বজন।

টিম লিডার ইসমাইল হোসেন বাবু বলেন করোনা চলাকালিন আমাদের এই কাজ চলমান থাকবে ২৪ঘন্টার জন্য। এই পর্ডন্ত ১২জনের লাশ দাফন করে সবুজ বাংলাদেশ এবং ইনাফা টিম। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন