শুভ জন্মদিন রাফিয়া
৬ বছর পেরিয়ে ৭ বছরে পা-দিলো রুবেলা আক্তার রাফিয়া। ২০১৪ সালের ১২ জুন দুপুর সাড়ে ১২টার দিকে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করে । শুভ জন্মদিন রাফিয়া।
রাফিয়া জেটিভি অনলাইন ও দেশেরপত্র পত্রিকার লক্ষ্মীপুর প্রতিনিধি মোঃ রুবেল হোসেন ও রিমি আক্তারের একমাত্র কন্যা। রাফিয়া লক্ষ্মীপুর সদর উপজেলার আনন্দ নিকেতন মডেল একাডেমীর নার্সারি ছাত্রী। জন্মদিনে তার বাবা-মা সকলের কাছে রাফিয়া’রা জন্য দোয়া চেয়েছেন।
তার বাবা রুবেল হোসেন বলেন, পৃথিবীতে প্রতিটি মানুষের আবির্ভাব মানবতার কল্যাণের জন্য। ঠিক রাফিয়া ও পড়া-লেখা করে মানবতার কল্যাণে দেশ ও সমাজের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবে।