লক্ষ্মীপুরে হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স কর্মশালা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০১৮ ১১:৫৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স প্রশিক্ষণ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা পরিষদের হল রুমে জেলা ছাত্রযুব ঐক্য পরিষদ’র উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক অপরাদ আদালতের প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল।

এর আগে কর্মশালার উদ্বোধন করেন জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টাণ ঐক্য পরিষদের সভাপতি এ্যাডভোকেট রতন লাল ভৌমিক।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য এ্যাড. জহর লাল ভৌমিক, জেলা সাধারন সম্পাদক স্বপন দেব নাথ, পূজা উদযাপন পরিষদের সভাপতি সংকর মজুমদার, সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথ, কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি পাপ্পু সাহা ও গ্রীণ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ওরুপ রতন সাহা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছাত্র যুব ঐক্য পরিষদের জেলা সভাপতি শিমুল সাহা ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রহল্লাদ সাহা রবি।

কর্মশালায় মানবাধিকারের প্রাথমিক ধারণা, সংখ্যালঘুদের অধিকার ও দায়িত্বের উপর আলোচনা করেন অতিথিরা। এছাড়াও ভূমি সংক্রান্ত অধিকার, সম্পতি হস্তান্তর, নামজারি, অর্পিত সম্পতি তথ্য অধিকার ও আইনগত সহায়তা বিষয়ের ওপর দিকনির্দেশনামূলক প্রশিক্ষণ দেন তারা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন