লক্ষ্মীপুরে সড়কে গেল কলেজ শিক্ষার্থীর প্রাণ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৭ মার্চ, ২০১৯ ১২:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আদনান হোসেন নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুইজন।


বুধবার (২৭ মার্চ) সকালে সদর উপজেলার খিলবাইছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আদনান মির্জাপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও সরকারি কলেজের স্মাতক ১ম বর্ষের শিক্ষার্থী। আহতরা হলেন, মোটরসাইকেল আরোহী রিংকু, সিএনজির যাত্রী আনজুমান ও আবুল হোসেন।


পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে যোগে বাজারে যাচ্ছিলেন আদনান ও রিংকু। ঘটনাস্থলে পৌঁছালে একটি সিএনজি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলের আরোহী আদনানসহ তিনজন গুরুত্বর আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক আদনানকে মৃত ঘোষনা করেন।


লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন