লক্ষ্মীপুরে সৌদিগামী ৩০৯ পরিবার পেল কোয়ারেন্টাইন খরচ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২১ ৩:৫০ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে সৌদি আরবগামী ৩০৯ পরিবারকে  কোয়ারেন্টাইন খরচ হিসেবে ৭৭ লাখ ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) সকালে ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদিশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় এই ৩০৯ পরিবারের প্রতি পরিবারকে ২৫ হাজার টাকা করে এ সহায়তা প্রদান করা হয়।

 

লক্ষ্মীপুর সরকারি কলেজের হলরুমে আয়োজিত এ সহায়তা প্রদান অনুষ্ঠানে কল্যাণ বোর্ডের সভাপতি আরিফ আহমেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

 

এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রফেসর মাহবুবুল করিম, নির্বাহী ম্যাজেস্ট্রেট মকবুল আহমেদ প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন