লক্ষ্মীপুরে সবুজ বাংলাদেশের আলোচনা সভা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ১২:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: সবুজ পৃথিবী সবুজ মন নিরাপদ হোক বিশ্বায়ন স্লোগানে লক্ষ্মীপুরে দুষণমুক্ত পরিবেশ ও ভেজালমুক্ত খাদ্য গ্রহণ বিষয়ে আলোচনা সভা হয়েছে। সোমবার দুপুরে লক্ষ্মীপুর জনতা ডিগ্রী কলেজে সেমিনার কক্ষে এ আলোচনা সভা হয়। এসময় কলেজ শিক্ষার্থীদের দূষণমুক্ত পরিবেশ এবং ভেজালমুক্ত খাদ্য ও নিরাপদ পানি ব্যবহারে সচেতনতামূলক দিকনির্দেশনা দেয়া হয়ে।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ শাহীন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনতা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম খান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোজাম্মেল হোসেন, ইংরেজি প্রভাষক গাজী নিজাম উদ্দীন, পরিবেশ নিয়ে ঘোষনাপত্র পাঠ করেন বাংলা প্রভাষক রাফি নাহিদ। আলোচনা সভায় পরিবেশ সুরক্ষার জন্য বক্তরা ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদান করেন এবং নিরাপদ পানি ও ভেজালযুক্ত খাদ্য গ্রহণ থেকে সকলকে সতর্ক থাকার আহবান জানান।

বক্তারা বলেন, নিজস্ব উৎপাদনে শাক-সবজি এবং নানা রকম ফলজ, ভেষজ, বনজ বৃক্ষরোপন করতে হবে। নিরাপদ বিশ্ব, মানসম্মত পরিবেশ এবং ভেজালমুক্ত খাদ্য গ্রহণ এটি আমাদের নিজেদের দায়িত্ব। আমাদের সকলের মানসিক সচেতনতাবোধ থেকেই এসব করা উচিত।

আলোচনাসভা শেষে ছাত্র- ছাত্রীদের সচেতনতা এবং মানসিক চেতনা সৃষ্টির জন্য পরিবেশ এবং ভেজালমুক্ত খাদ্য গ্রহণের জন্য প্রধান অতিথি শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে সবুজ বাংলাদেশের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু উপস্থাপনায় আরোও উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞানের প্রভাষক তিতাস সেন সবুজ বাংলাদেশের সদর উপজেলার সদস্য মামুন হোসাইন ।  সারা দেশ ব্যাপি এই আয়োজনের অংশ বিশেষ শুভ সূচনা করেন লক্ষ্মীপুরে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন