লক্ষ্মীপুরে শোক দিবসে রক্তদান কর্মসূচি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২২ ২:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া রক্ত দিয়ে জাতীয় শোক দিবসে আয়োজিত রক্তদান কর্মসূচি উদ্ভোধন করেছেন। সোমবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে তিনি রক্তদান করেন। সংগ্রহকৃত রক্ত সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে রেখে রোগীদের দেওয়া হবে।

এছাড়া জনতার ঘর মিলনায়তনে মেয়রের উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল, আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয়েছে।

মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। এসময় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন