লক্ষ্মীপুরে যুবলীগের খাবার সামগ্রী বিতরণ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১ জুন, ২০১৯ ৮:৩৯ অপরাহ্ণ

সংবাদদাতা : লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ৩০টি অসহায় পরিবারের মাঝে চাল-ডাল, মুরগী, আলু ও গুড়া মশলা বিতরণ করা হয়।

শনিবার (০১ জুন) দিন ব্যাপী যুবলীগের জসিম, রাসেল ও হাসান ৩০টি অসহায় পরিবারে মাঝে এ খাদ্য-সামগ্রী বিতরণ করেন।

জানাগেছে, পবিত্র রমজান মাসে এসব অসহায় পরিবারের অনেকে বৃদ্ধ-বৃদ্ধা, স্বামী হারা আবার অনেকে অসুস্থ বিছানাই পড়ে আছেন। বসবাস করেন জীর্ণশীর্ণ করে। তারা ঠিক মতো বাজার করে ভালো কোনো রান্না করে খেতে পারেননি । তাই যুবলীগ খোঁজখবর নিয়ে তাঁদের তালিকা করে চাল-ডাল, আলু, মুরগী ও ময়শলা তাদের হাতে-হাতে তুলে দেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন