লক্ষ্মীপুরে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২০ ৫:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: সিপাহী জনতা ঐক্যবদ্ধ এই কন্ঠস্বর, গণতন্ত্র পুনরুদ্ধারের দীপ্ত শপথে লক্ষ্মীপুরে বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের বাসভবনের সামনে এ আয়োজন করা হয়।

সদর উপজেলার বিএনপি সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লিটন।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, লাহারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারেফ হোসেন মুশু পাটোয়ারি, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আবদুল্যাহ আল মামুন ও পৌর ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন শিমুল প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন