লক্ষ্মীপুরে বসুন্ধরা সিমেন্টের ইফতার

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৫ মে, ২০১৯ ৮:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মে) শহরের ওয়েলকাম চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। এসময় দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়েছে।


লক্ষ্মীপুর পৌরসভার প্রকৌশলী শামসুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্টের চট্টগ্রামের উইং ইনচার্জ মোহাম্মদ আলী খাঁন। চাঁদপুর এরিয়া ম্যানেজার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্টের কুমিল্লা ডিভিশনের ডেপুটি ম্যানেজার জাকারিয়া ছিদ্দিকী ও হোসেন এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী ইসমাইল হোসেন বাপ্পি।

ইফতার অনুষ্ঠানে সিমেন্টের জেলা পরিবেশক ও ব্যবসায়ীরা উপস্তিত ছিলেন। বক্তারা বলেন, বিশ্বমানের সিমেন্ট উৎপাদনের সক্ষমতা অর্জন করে দেশের চাহিদা মিটিয়ে বসুন্ধরা সিমেন্ট রপ্তানি হচ্ছে বিদেশেও। গুণগতমান ভালো হওয়ায় অল্প সময়ের মধ্যে সেরা যায়গায় গিয়ে পৌঁছেছে সিমেন্টটি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন