লক্ষ্মীপুরে পুলিশের জন্য পিপিই উপহার
লক্ষ্মীপুরে পুলিশ সদস্যদের জন্য পারসোনাল প্রটেক্টিভ ইকুপমেন্ট (পিপিই) প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এ্রপ্রিল) সন্ধ্যায় জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান তার ব্যক্তিগত উদ্যোগে এসব বিপিই প্রাদন করা হয়।পুলিশ সুপার ড.এএইচএম কামরুজ্জামান এসব পিপিই গ্রহণ করেন।
জানতে চাইলে জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, করোনাতে পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জন্য কাজ করে।সবাই যখন নিজেদের নিরাপত্তার জন্য ঘরবন্দি তারা তখন মাঠে কাজ করে। এজন্য তাদের নিরাপত্তার জরুরী। তাই তাদেরকে এসব পিপিই উপহার হিসেবে দিলাম।