লক্ষ্মীপুরে দোকান চুরির চেষ্টায় এক ব্যক্তি আটক

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০১৯ ১১:৫৫ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুর জেলা শহরের গেঞ্জিহাটা এলাকায় মুদি দোকানের তালা কেটে দোকান চুরি চেষ্টায় এক ব্যক্তিকে ধরেছেন ব্যবসায়ীরা। এসময় সাথে থাকা অন্য পালিয়ে যায়।

শনিবার সকাল ৭টায় গেঞ্জিহাটার মাইন উদ্দিন ষ্টোরের তালা ভাঙতে গেলে তাকে আটকের পর পুলিশে সোপর্দ করে ব্যবসায়ীরা।

আটককৃত চোর তার নাম জজ মিয়া নামে দাবি করেন। কুমিল্লা জেলায় তার বাড়ি। বাবার নাম আবদুল মালেক।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, সকাল ৭টার দিকে চোর দলের সদস্যরা গেঞ্জিহাটা মাইন উদ্দিন ষ্টোরে (মুদি দোকান) বড় কেচি দিয়ে তালা কাটছিলো। এসময় অপর একটি দোকানদার দেখতে পেয়ে চিৎকার করে। একপর্যায়ে চোরের দল পালাতে গেলে ব্যবসায়ীরা এক চোরকে আটক করে। পরে সদর থানায় খবর দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারের সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মহি উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে চোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন