লক্ষ্মীপুরে চারদিন ব্যাপী আয়কর মেলা শুরু

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০১৮ ৫:০১ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি: উন্নয়নের র্শীষে যাবো যথাযথ আয়কর দিব- এ শ্লোগান নিয়ে লক্ষ্মীপুরে শুরু হয়েছে চার দিন ব্যাপী আয়কর মেলা। বুধবার (১৪ নভেম্বর) সকালে শহরের বাগবাড়ির উপ কর কমিশনারের কার্যালয়ে এ মেলার উদ্বোধন করেন কুমিল্লা কর অঞ্চলের যুগ্ন কমিশনার মাহমুদল হাছান ভূঁইয়া।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত উপকর কমিশনার ইদ্রিস আলী বিশ্বাসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কাস্টমস এন্ড ভ্যাট এক্সাইজ কর্মকর্তা হাবিবুর রহমান, লক্ষ্মীপুর ট্যাক্সবারের সাধারণ সম্পাদক আইনজীবি হোসেন আহম্মদ শাহজাহান,আয়কর আইনজীবি তৌহিদূর রহমান ও করদাতা সুধীর কৃষ্ণ মন্ডল।

বক্তারা বলেন, আয়কর দেওয়ার বিষয়ে জনগণের মধ্যে আরো সচেতনতা সৃষ্টি করতে হবে। দেশের উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে আয়কর দাতাদের নিয়মিত কর পরিশোধ ভূমিকা রাখতে হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন