লক্ষ্মীপুরে খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করল বাগবাড়ি ক্লাব
লক্ষ্মীপুরে খেটে খাওয়া শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। রোববার (৮ আগস্ট) সকালে জেলা শহরের বাগবাড়ি ক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় ক্লাবের কার্যলয় উদ্বোধন করা হয়।
ক্লাব মিলনায়তনে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

ক্লাবের সভাপতি হাফিজ উল্যাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলালের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশীদ, লক্ষ্মীপুর জজ আদালতের পিপি জসিম উদ্দিন, এডভোকেট আবুল বাশার, ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আবদুল মালেক, নজরুল ইসলাম ভুলু , যুগ্ম-সাধারণ সম্পাদক ওসমান গণি মানিক, ক্রীড়া সম্পাদক আশরাফুল আলম, আইসিটি সম্পাদক নজরুল ইসলাম ফরহাদ ও সদস্য মোহাম্মদ রাসেল প্রমুখ।
প্রসঙ্গত: ১৯৯২ সালে প্রতিষ্ঠিত বাগবাড়ি ক্লাব খেলাধুলায় কৃতিত্বের পাশাপাশি সামাজিক কাজে ভূমিকা রেখেছে। করোনাকালীন খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ মহতি উদ্যোগ।