বঙ্গমাতার জন্মদিনে লক্ষ্মীপুরে নানা আয়োজন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২১ ১:১৬ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে কোরআনখানি, দোয়া মাহফিল, খাদ্যসামগ্রী বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

 

রবিবার (৮ আগস্ট) দুপুরে রায়পুর উপজেলার ভূঁইয়ার হাট বাজারে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করে এ যুবলীগ নেতা। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজীদ ভূঁইয়ার নেতৃত্বে নেতাকর্মীরা এ শ্রদ্ধা নিবেদন করেন।

 

বায়েজদী ভূঁইয়া বলেন, ইতিহাসে বেগম ফজিলাতুন্নেছা মুজিব শুধু সাবেক রাষ্ট্রনায়কের সহধর্মিণীই নয়; বাঙালির মুক্তি সংগ্রামে অন্যতম এক নেপথ্য অনুপ্রেরণাকারী। বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধীকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন