লক্ষ্মীপুরে আদালত বর্জন করলেন আইনজীবীরা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৩ জুন, ২০২২ ৯:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তারেক আজিজের আদালত বর্জন করলেন আইনজীবীরা। সোমবার (১৩ জুন) লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হাওলাদার এক চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন।

তারেক আজিজ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রায়পুর আমলী আদালতের বিচারক।

আইনজীবী সমিতি সূত্র জানায়, আদালত চলাকালীন বিচারক তারেক আজিজ আইনজীবীদের সঙ্গে অশালিন কর্মকাণ্ডে করেন। এতে আইনজীবীদের নেতা হুমায়ুন কবির হাওলাদার সমিতির সদস্যদের উদ্দেশ্যে একটি চিঠি নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেন। এতে বলা হয়, বিচারক তারেক আজিজ অশালিন আচরণ করায় তার আদালত বর্জন করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল হুদা পাটওয়ারী বলেন, আইনজীবীদের সঙ্গে অশালিন কর্মকাণ্ডে করা আমরা আদালত বর্জন করেছি। সােমবার কোন আইনজীবি ওই আদালতে অংশ নেয়নি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন