লক্ষ্মীপুরসহ দেশবাসীকে এমপি নয়নের ঈদের শুভেচ্ছা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২ মে, ২০২২ ৫:৪২ অপরাহ্ণ

ঈদুল ফিতর উপলক্ষে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসন ও জেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

 

তিনি লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোমবার বিকেলে মোহনানিউজের এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ আনন্দঘন দিন উপলক্ষে আমি বিশ্ব মুসলিমদের ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি। ঈদের এ আনন্দঘন মুহূর্ত অম্লান হোক। শান্তি বয়ে আসুক লক্ষ্মীপুরের প্রতিটি জনগণের।

 

ঈদের পবিত্রক্ষণে হিংসা-বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা শিক্ষা নিতে হবে।

 

জেলার সুবিধাবঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হতে দলীয় নেতাকর্মীদের আহবান জানান সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরীর নয়ন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন