লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২২ ১২:১২ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার শিক্ষার্র্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় ২০২২ সালের আলিম শিক্ষার্থীদেরকে ছবক প্রদান করা হয়।

 

সোববার দুপুরে মাওলানা মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু, প্রধান আলোচক ছিলেন, গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনের জেনালের সেক্রেটারী শায়েখ খালিদ সাইফুল্লাহ বকসী, সদস্য হোসাইন আহম্মদ হেলাল, এএসএম কামাল উদ্দিন। অনুষ্ঠানে ছবক প্রদান করেন, ছাইয়্যেদ মোঃ মাহবুব ইজ্জুদ্দিন তাহের জাবেরী আল মাদানী।

 

পরে এ প্লাস পাওয়া দাখিল ও আলিম শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন