রায়পুরে ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
মোস্তফা কামাল, রায়পুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে কোষ্টগার্ড ও মৎস বিভাগ অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিল্পী রানী রায়ের উপস্থিতিতে অবৈধ এ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন ও উপজেলা কন্টিনজেন্ট কমান্ডার মোঃ মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন।
কোষ্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মেঘনা নদীতে কোষ্টগার্ড ও মৎস বিভাগ যৌথ অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে প্রায় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। আটককৃত জাল তাৎক্ষনিক লোকজনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়। কন্টিনজেন্ট কমান্ডার মোঃ মঈনুল ইসলাম বলেন, সরকারের উদ্দেশ্য সফল করার জন্য অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মেঘনায় মাছ ধরা বন্দ করতে এসব অভিযান।