রায়পুরে ভ্রাম্যমান আদালতে ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৮ মে, ২০১৯ ৮:১৭ অপরাহ্ণ

রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারে মঙ্গলবার বিকেলে ৩ ব্যবসায়ীর কাছ থেকে ১১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোতাছিম বিল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য পরিদর্শক (সেনেটারী ইন্সপেক্টর) মোঃ মাসুদুর রহমান ও রায়পুর থানা পুলিশ।


এ অভিযানে খাদ্য তালিকা না থাকা, মেয়াদ উত্তির্ন, খোলা খাবার রাখা ও মহামান্য হাইকোর্ট থেকে নিষিদ্ধ করা ৫২টি পণ্যের কয়েকটি রাখার অপরাধে জসিম ষ্টোর ৪ হাজার, বিসমিল্লাহ ফাস্ট ফুড ৫ হাজার ও ভাই ভাই ষ্টোরকে ৩ হাজার টাকা জরিমানাসহ মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া হাইকোর্ট নিষিদ্ধ ফ্রেস গুঁড়া মসলার কয়েকটি প্যাকেট জব্দ করা হয়। গত পরশু পৌরশহরে ফলের দোকানসহ ৩টি প্রতিষ্ঠানে আরো ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোতাছিম বিল্লাহ জানান, পবিত্র রমজান মাসে ভেজাল মুক্ত খাবারের নিশ্চয়তায় ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখার জন্য ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন