রায়পুরে জাটকাসহ আটক দুই ব্যবসায়ী কারাগারে

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২ এপ্রিল, ২০১৯ ৬:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুরে ১ হাজার কেজি জাটকাসহ আটক দুই ব্যবসায়িকে ১ বছর করে সশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রায়পুর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) শিল্পি রাণী রায়ের ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন। পরে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


দ-প্রাপ্তরা হলেন চাঁদপুর জেলার জালিয়ার চর এলাকার বাসিন্দা মো. কুদ্দুস ও একই জেলার পরবগা গ্রামের নাছিল সর্দার। এরআগে সকালে রায়পুর ও চাঁদপুরের হাইমচর উপজেলার সীমান্তবর্তী কাটাখালি এলাকা থেকে জাটকা ভর্তি একটি পিকআপভ্যানসহ ওই দুই ব্যবসায়ীকে আটক করা হয়। 


উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, ঢাকায় জাটকা নেওয়া হচ্ছিল গোপন সংবাদ পেয়ে কাটাখালি এলাকায় মৎস্য বিভাগ ও পুলিশ অভিযানে যায়। এসময় একটি পিকআপভ্যান ভর্তি ১ হাজার কেজি জাটকাসহ দুইজনকে আটক করা হয়। পরে জাটকাগুলো থানায় নিয়ে এসে স্থানীয় এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। 


রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, জাটকাসহ আটক দুইজনকে ১ বছর করে সশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমান আদালত। পরে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন