রায়পুরে ছাত্রলীগের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২০ ৮:০৬ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকালে উপজেলার লুধুয়া এম এম উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রলীগের মাঝে এসব বিতরণ করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজীদ ভূঁইয়া।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নুর নবী সুজন, কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সম্পদ গান্ধীরসহ দলীয় নেতাকর্মীরা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন