রায়পুরে আ.লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন ১৪ প্রার্থী

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০১৮ ৮:৩১ অপরাহ্ণ

মোস্তফা কামাল, রায়পুর প্রতিনিধি : রায়পুরের আওয়ামী লীগ নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন । লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসন থেকে শনিবার বিকেল পর্যন্ত  ১৪ জন মনোনয়নপত্র কিনেছেন। গত সংসদ নির্বাচনের চেয়ে এবার মনোনয়নপত্র দ্বিগুন কেনা হয়েছে বলে জানাগেছে।

 

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসন:
জাতীয় সংসদের ২৭৫ নম্বরের এ আসন। মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার ৭৫৯ জন। এরমধ্যে পুরুষ এক লাখ ৭৬ হাজার ৫০০ এবং নারী ১ লাখ ৭৬ হাজার ২৫৯ জন।

দলীয় সূত্র ও সংশ্লিষ্টরা জানায়, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা পাটওয়ারী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এহসানুল কবির জগলুল, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ আলী খোকন, জেলা আইনজীবি সমিতির সভাপতি মোঃ জসিম উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য শামছুল ইসলাম পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল হায়দার বাবুল পাঠান, এনআরবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট শহিদ ইসলাম পাপুল ও সুপ্রিম কোর্টের আইনজীবি সালাহ উদ্দিন রিগ্যানসহ ১৪ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন