রায়পুরে আ.লীগের চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ ৫:৩৩ অপরাহ্ণ

রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশিদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপ-প্রচারের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ওই প্রার্থীর ব্যক্তিগত কার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের পৃথক ব্যানারে দুটি সংবাদ সম্মেলন করা হয়।


সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মামুনুর রশিদকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছেন একটি মহল। সম্প্রতি বানোয়াট অভিযোগ তুলে রায়পুর ও ঢাকায় মানববন্ধন করে মামুনুর রশিদের দলীয় মনোনয়ন বাতিলের দাবি জানানো হয়।


এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান, ইউপি চেয়ারম্যান শহীদ উল্যা, তাফাজ্জল হোসেন মুন্সি ও উপজেলা যুবলীগের আহবায়ক মঞ্জুর হোসেন সুমন প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন