রায়পুরে অতিরিক্ত ভাড়া নেওয়ায় দুই অটোরিকশা চালকের জরিমানা
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুরে অতিরিক্ত ভাড়া নেওয়ায় সিএনজি চালিত অটোরিকশার দুই চালকের জরিমানা করা হয়েছে। শনিবার (১৬ জুলাই) দুপুরে রায়পুর পৌর এলাকায় অভিযান এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল এ আদালত পরিচালনা করেন।
সূত্র জানায়, রায়পুর থেকে চাঁদপুরগামী যাত্রীদের কাছ থেকে অটোরিকশা চালকরা নির্দিষ্ট ভাড়া থেকে অতিরিক্ত টাকা আদায় করছে। নিরাপদ যাত্রা ও বাড়তি ভাড়া থেকে যাত্রীদের হয়রানি রোধে রায়পুর পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে অটোরিকশার দুই চালকের ১ হাজার টাকা জরিমানা করা হয়।
রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল বলেন, সড়কে যাত্রীদের হয়রানি রোধে অভিযান পরিচালনা করা হয়েছে। ভাড়া বেশি নেওয়ায় দুইজনের জরিমানা করা হয়। জনস্বার্থে সিএনজিসহ বিভিন্ন যানবাহনের ভাড়া আদায়ে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।