রামগতিতে সাপের কামড়ে নারীর মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২০ ১১:১৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রামগতিতে সাপের কামড়ে লিলুফা বেগম  নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার চর রমিজ ইউনিয়নের মালেগো বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত লিলুফা উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামের চৌধুরীর হাট এলাকার ফয়েজ আহম্মেদের স্ত্রী।

পারিবারিক সুত্রে জানা গেছে, লিলুফা বেগম দুপুরে ঘরের বাহিরে কাজ করছিলেন ওই সময় তার অজান্তে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়, এতে দংশনের বিষক্রিয়া তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে, স্বজনরা তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন