রামগতিতে ভয়াভহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৬৫ দোকান
লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার বাজারে ভয়াভহ অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ টি দোকানঘর পুড়ে গেছে। রবিবার (১৪ মার্চ) ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়।
প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিক জানা যায়নি। আগুনে পৌরসভার ৫৫টি ট্রীলসেড এবং পার্শ্ববর্তী আরও পায় ১০টি দোকানঘর পুড়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মোমিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। রামগতি এবং কমলনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে ৬টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের মাঝে টিন, চাল এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে বলেও জানান ইউএনও।