রামগঞ্জের লামচর ইউনিয়ন লকডাউন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২০ ১:১১ অপরাহ্ণ
ফাইল ছবি

মোহনানিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নকে লকডাউন ঘোষনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান।

 

রবিবার (১২ এপ্রিল) সকালে উপজলা স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে করোনা রোগী সনাক্ত হওয়ায় ওই বাড়িসহ পুরো ইউনিয়ন লকডাউন করা হয়।

 

এরআগে শনিবার (১১ এপ্রিল) রাতে ৩২ বছর বয়সী এ যুবকের নমুনা সংগ্রহ করে চট্রগ্রামের বিআইটিআইডিতে পাঠানো ফলাফল পজেটিভ এসেছে। আক্রান্ত যুবক উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া গ্রামের বেড়ি বাজার এলাকার বাসিন্দা।

 

পরে তাকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে বলে মোহনানিউজকে নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সিভিল সার্জন আবদুল গাফ্ফার।

 

সিভিল সার্জন জানায়, সম্প্রতি ওই ব্যক্তি ঢাকার একটি গার্মেন্টস থেকে বাড়ি আসেন। তিনি এতদিন হোম কোয়ারেন্টিনে ছিলেন।

 

জানতে চাইলে লক্ষ্মীপুর সিভিল সার্জন আবদুল গাফ্ফার বলেন, করোনা আক্তান্ত রোগীকে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার বাড়িসহ লামচর ইউনিয়ন লকডাউন করা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন