রামগঞ্জে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২২ ৫:০২ অপরাহ্ণ

রামগঞ্জ সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপি’র ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও গৌরবের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকার ৩টায় সাবেক এমপি নাজিম উদ্দিন আহমেদ এর বাসভবনে পৌর বিএনপির আহ্বায়ক জাকির মোল্লার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিমের সঞ্চালনায় এই আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান বাহার, তোফায়েল আহমেদ, বিএনপি নেতা এডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু, আবুল হাসেম বিএ, লোকমান হোসেন পাটোয়ারী, জাপর ভূঁইয়া, মোঃ আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন কানন, পৌর যুবদলের সাবেক সদস্য সাত্তার মজুমদার, যুবদল নেতা টিপু সুলতান ভূঁইয়া, মিজানুর রহমান, জামাল পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাবেক আহ্বায়ক আওরঙ্গজেব বাবলু, পৌর আহ্বায়ক ফিরোজ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দুলাল হোসেন, সদস্য সচিব ইমরান হোসেন, উপজেলা প্রথম যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম রাব্বানী, পৌর আহ্বায়ক নিশান পাটোয়ারী। এসময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন