রামগঞ্জে পছন্দের প্রার্থীকে ভোট দিলেন ১১৫ বছরের হাসমুতেন্নাছা
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় ভোট দিতে ভালা এসে এমন কথা বলেছেন ১১৫ বছরের বৃদ্ধা হাসমুতেন্নাছা।
শনিবার (৩০ জানুয়ারি) দুপুর ১ টার দিকে পশ্চিম কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন। পূত্রবধূ ও নাতির সঙ্গে এসে ভোটে দিয়েছেন হাসমুতেন্নাছা। লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাজিরখীল গ্রামের চৌকিদার বাড়ির বাসিন্দা তিনি।
এসময় হাসমুতেন্নেছা জানান, গত কয়েক বছর এমন শান্তিতে তিনি ভোট দিতে পারেন। এবার নিজের পছন্দমতো প্রার্থীকে ভোট দিয়ে তিনি খুশি হয়েছেন।
এদিকে হাসমুতেন্নেছা ভোট দিতে আসার আগে বেলা ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত পশ্চিম কাজীর কেন্দ্রে গোলাগুলিসহ দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ২৫জন আহত হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড গুলি ছোঁড়ে। ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্বাভাবিক রয়েছে।
খবর পেয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল কবির বলেন, সহিংসতাকারীদের হামলায় আমাদের ৫ সদস্য আহত হয়েছে। তাদেরকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন জানান, এক কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা গণ্ডগোল করতে এসেছিল। তাদেরকে ভোট কেন্দ্র এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশ্ববর্তী এলাকাগুলোতে পুলিশ অভিযান চালাচ্ছে। যারা ভোটকেন্দ্রে গোলযোগ করতে এসেছিল তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।