রামগঞ্জে নির্বাচন থেকে সরেছেন ২৪ চেয়ারম্যান প্রার্থী

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২১ ১২:০১ পূর্বাহ্ণ

রামগঞ্জ সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়নের ২৪ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তারা প্রার্থীতা তুলে নেন। তবে উপজেলার ভাদুর ও ভাটরা ইউনিয়নের কোন প্রার্থী প্রত্যাহার করেননি।

যারা সরে দাড়িয়েছেন, তারা হলেন- কাঞ্চনপুর ইউনিয়নে মনির হোসেন খোকন, সাহাবুদ্দিন তালুকদার, রবিন হাসান রব, মনিরুল ইসলাম ও
বেলাল হোসেন। নোয়াগাঁও ইউনিয়নে
আবুল বাশার শেখ, কাজী ফরহাদ,
ইব্রাহীম খলিল, সোহেল রানা, নুরুল ইসলাম ও শেখ ফরিদ। ইছাপুর ইউনিয়নে নুর মোহাম্মদ খাঁন,
জাকির হোসেন, শামসুল ইসলাম ফারুক ও অলি উল্যা। চন্ডিপুর ইউনিয়নে মোঃ সেলিম, আবদুর রশিদ ও আনোয়ার হোসেন আনু।লামচর ইউনিয়নে মোঃ সুমন ও মোরশেদুল আমিন বাবু। করপাড়া ইউনিয়নে মোঃ ফয়সাল আহম্মেদ।ভোলাকোট ইউনিয়নে আমিনুল হক টিপু ও কামাল হোসেন।

এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু তাহের ২৪ প্রার্থী নির্বাচন থেকে সরে দাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন