রামগঞ্জে ট্রাফিক পুলিশের অভিযান অর্ধশতাধিক মোটরসাইকেল আটক
রামগঞ্জ সংবাদদাতা:লক্ষীপুরের রামগঞ্জ পুলিশ বক্সের সামনে ট্রাফিক পুলিশেষর ৭দিনের বিশেষ অভিযানে অর্ধশতাধিক মোটর সাইকেল আটক করা হয়েছে। পরে প্রয়োজনীয় কাগজপত্র যাছাইবাছাই শেষে ২৫টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা হয়েছে।
২৫ আগষ্ট(বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত গাড়ির লাইসেন্স,ড্রাইভিং লাইসেন্স,হেলমেট সহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মামলা ও জরিমানা করা হয়।
এসময় রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন টিআই আশরাফুল আলম, সার্জেন্ট আফসার হোসেন, এটিএসআই মোঃ মনির হোসেন, কনষ্টেবল মোঃ জাকির হোসেন, মোঃ আহাদ হোসেন, মোঃ মাঈন উদ্দিন প্রমুখ।
এসময় টিআই আশরাফুল আলম জানান, সড়কে শৃংখলা ফিরিয়ে আনাসহ অপরাধ নিয়ন্ত্রন করার লক্ষে আগামী এক সাপ্তাহ এ অভিযান অব্যাহত থাকবে। আটককৃত যানবাহনগুলি থানায় হস্তান্তর করা হয়েছে।