রামগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৩ ৭:১৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রামগঞ্জে সালমা আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ভোলাকোটের মধ্যপাড়া গ্রামের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সালমা এক সন্তানের জননী ও দুবাই প্রবাসী মাসুদ আলমের স্ত্রী।

 

সালমার শাশুড়ি আয়েশা বেগম বলেন, ‘আত্মহত্যার কিছুক্ষণ আগেও পরিবারের সবার সঙ্গে বসে একত্রে নাশতা করেছে। সবার অজ্ঞাতে কোনো একসময় সালমা তার রুমে ঢুকে ফ্যানের সঙ্গে নিজের গলার ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।’

সালমার মা জেসমিন বেগম বলেন, ‘সালমা কয়েক দিন ধরে মানসিকভাবে বিষণ্ন ছিল। আমাদের বাড়ির সবার সঙ্গে সে যোগাযোগ বন্ধ করে দেয়। ফোন করলেও ফোন কেটে দিত। আজ সকালে সালমা তার স্বামীর বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তবে কী কারণে সে মারা গেছে, সেটা জানতে পারিনি।’

ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন