ইউএনওর `মমতার পরশ’
রামগঞ্জ সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান মধ্যবিত্ত পরিবারের জন্য খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। একটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, আলু, পেঁয়াজ,তৈল, লবন ও সাবান। ওই প্যাকেটটির নাম দিয়েছে মমতার পরশ।
রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা থেকে প্যাকেটগুলো অত্যন্ত গোপনীয়তার সাথে প্রতিটি ইউনিয়নের শিক্ষক প্রতিনিধির মাধ্যমে রাতের আধাঁরে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। উপজেলার ইউনিয়নগুলোতে ২০০ প্যাকেট খাদ্য সহায়তা শিক্ষক প্রতিনিধিরা পৌঁছে দিচ্ছেন। এতে যারা সাহায্য চাইলে অস্বাচ্ছন্দ্যববোধ করে অথচ খাবারে কষ্ট পাচ্ছেন তাদের জন্য এ খাদ্য সহায়তার নাম দেওয়া হয়েছে । প্রতিটি প্যাকেটের ওপরে কাগজর প্রিন্ট করে মমতার পরশ লেখাটিজুড়ে দেওয়া হয়েছে।
সম্প্রতি রামগঞ্জের ইউএনও মধ্যবিত্ত পরিবারগুলোর প্রতি গুরুত্ব দিয়ে তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়েছিলেন। এতে সাহায্য প্রার্থীদের গোপনীয়তা রক্ষা করার প্রতিশ্রুতেতি ছিল। এতে উপজেলার বিভিন্নস্থান থেকে মধ্যবিত্তরা মোবাইলে ফোনে অথবা ফেসবুক এসএমএসের মাধ্যমে যোগাযোগ করেন। তাদের মধ্য থেকে যাচাই-যাচাই করে এ খাদ্য সহযোগিতা প্রদান করা হয়।