রামগঞ্জে আ.লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন যারা
নিজস্ব প্রতিবেদক, মোহনানিউজ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন আওয়ামী লীগ নেতারা। শনিবার বিকেল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান,
জেলা আওয়াশী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হক মিলন, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফিক মাহমুদ পিন্টু, সহ-সভাপতি শামছুল ইসলাম মিজান, সদস্য মাইন উদ্দিন মাইনু, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এম এ মমিন পাটওয়ারী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য দেওয়ান সুলতান আহমেদ।
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন
১০টি ইউনিয়ন ও রামগঞ্জ পৌরসভা নিয়ে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন। জাতীয় সংসদের ২৭৪ নম্বর এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১ হাজার ৩৭২ জন। এরমধ্যে পুরুষ এক লাখ ৮৮৩ এবং নারী এক লাখ ৪৮৯ জন।