রাজশাহীতে অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছে মানবিক

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২০ ৮:১৬ অপরাহ্ণ

রাজশাহী সংবাদদাতা: অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবক গ্রুপ ‘মানবিক’র রাজশাহী জেলা শাখার উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।শনিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজশাহী মহানগরের বিভিন্ন স্থানে সংগঠনের সদস্যরা খাবারগুলো বিতরণ করেন।

রাজশাহী জেলা মানবিকের আহ্বায়ক রনি আহমেদ বলেন , মানবতার ডাকে আমরা মাঠে নেমেছি। করোনার ক্রান্তি কালে আমরা সকলের পাশে দাড়াতে চায়। শহরের বিত্তবান মানুষ ও প্রশাসন আমাদের পাশে দাঁড়ালে এই কর্মসূচি অব্যাহত রাখা সম্ভব হবে।

খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন মানবিকের সদস্য , আজিম , শাহরুখ , নাসিম , রানা , মনিরুজ্জামান ও সাদ প্রমুখ ।

মানবিক’র কেন্দ্রীয় কমিটিদ আহ্বায়ক মো. মেহেদী হাসান জানান, তাদের সদস্যরা সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে দেশের মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর। ইতিমধ্যে পটুয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহীতে “এক বেলা আহার” কর্মসূচি চলছে। এই সপ্তাহে ঠাকুরগাঁও, পাবনা, কুমিল্লা, বরিশাল, মুন্সিগঞ্জ, সিলেট, সুনামগজ্ঞ ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তারা গরিব দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করবেন। এজন্য সমাজের বিত্তবান মানুষ এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন