রাজধানীতে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২২ ৩:৫৩ অপরাহ্ণ

রাজধানীর পল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষ বিএনপি নেতাকর্মীদের হয়েছে। এসময় পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীরাও পাল্টা ইট ছুড়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টার সময় নয়াপল্টন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষ শুরুর আগে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন। পুলিশও সেখানে সতর্ক অবস্থানে ছিল। প্রিজন ভ্যান ও জলকামানও প্রস্তুত ছিল।

এদিকে সমাবেশ ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করছেন বলে জানা গেছে।

আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। বিএনপি পল্টনে দলের কার্যালয়ের সামনে এ সমাবেশ করতে চায়। অন্যদিকে সরকার পল্টনে সমাবেশ করতে দিতে নারাজ। সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে এ সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে সেখানে সমাবেশ করতে রাজি নয় বিএনপি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন