যুবদলনেতা বুলেট এত বোমা-গুলি পেল কোথায় ?

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ৫:৫১ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে তাজা ককটেল ও গুলিসহ মাহফুজুর রহমান বুলেট নামে এক যুবদল নেতাকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২০টি ককটেল ও সর্টগানের ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে পানিতে ভিজিয়ে ককটেলগুলো নিস্ক্রিয় করেছে পুলিশ।


সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের পালের হাট এলাকা থেকে তাকে আটক করা হয়।


মাহফুজ দক্ষিণ হামছাদী ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও একই এলাকার নুরুল আলমের ছেলে।


পুলিশ জানায়, অস্ত্র ও গুলিসহ যুবদল নেতা মাহফুজ পালেরহাট এলাকায় তার বাড়িতে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। পরে তাদের রান্না ঘর থেকে ২০ টি ককটেল ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল মতিন বলেন, উদ্ধার হওয়া ককটেলগুলো নিস্ক্রিয় করা হয়েছে। যুবদলনেতা বুলেট এত বোমা-গুলি পেল কোথায় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। রাজনৈতিক কোন নাশকতার জন্য কিনা তাও খতিয়ে দেখা হবে। আটক মাহফুজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন