মুরাদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২১ ১১:৪২ অপরাহ্ণ

বিতর্কিত মন্তব্যের জন্য সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে রোববার (১২ ডিসেম্বর) মামলা করবে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে ‘অশ্রাব্য’ মন্তব্য করায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিয়েছে দলটি।

শনিবার (১১ ডিসেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যম কর্মিদের এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল বলেন, রোববার সকাল সাড়ে ১০টায় বিশেষ ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হবে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের নেতৃত্বে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার মামলাটি দায়ের করবেন। এছাড়া খুলনা ও রংপুর বিভাগ বাদে সব বিভাগে বিশেষ ট্রাইব্যুনালেও মামলা দায়ের করা হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন