‘মানুষ পুড়িয়ে হত্যা মানবাধিকারের লঙ্ঘন’

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৩ ৪:০১ অপরাহ্ণ

রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি জোটের জ্বালাও পোড়ও ও মানুষ পুড়িয়ে হত্যা মানবাধিকারের লঙ্ঘন বলে দাবি করেছেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা। জাতীয় মানবাধিকার দিবসে রাজধানীর বিভিন্ন স্থানে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে অগ্নি সন্ত্রাসে জড়িতদের বিচার দাবি করেন তারা।

এ সময় আগুন সন্ত্রাসের শিকার ব্যক্তি ও পরিবারের সদস্যরা তাদের যন্ত্রণার কথা তুলে ধরেন।

২০১৪ সালে বিএনপি জামাতের পেট্রোল বোমায় দগ্ধ হন ঠাকুরগাঁওয়ের রফিকুল ইসলাম। যার বাড়ি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়ির কাছে।

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে শিল্পকলার জাতীয় নাট্যশালার মিলনায়তন আয়োজিত অনুষ্ঠানে তার দুঃসহ যন্ত্রনার কথা শুনে ভারি হয়ে ওঠে সেখানকার পরিবেশ। মানবেতর জীবনযাপনের করুন চিত্র ফুটে ওঠে তার কথায়।

মায়ের কান্না ও অগ্নি সন্ত্রাসের আর্তনাদ নামক দুই সংগঠনের ব্যানারে নিজেদের কষ্টের কথা তুলে ধরে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ভুক্তভোগীরা।

আন্দোলনের নামে বিএনপি জামাতের গাড়ি ভাঙচুর ও নাশকতার প্রতীকী চিত্র তুলে ধরা হয় জাতীয় নাট্যশালায়।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন