‘মানব সেবার জন্য প্রয়োজন নীতিবাচক মানসিকতা’

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০১৯ ৪:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান কিংবা সংসদ সদস্য হলেই যে মানবসেবা করা যায় এমনটা নয়। শুধু গুলশান, বনানীতে বসবাসকারীরা যে মানবসেবা করবে তাও ঠিক না। মানবসেবা করতে প্রয়োজন নীতিবাচক মানসিকতার। ভালো মানসিকতার মাধ্যমেই সম্ভব মানব সেবা করা। এ মনমানসিকতা স্বেচ্ছাসেবীদের মধ্যে রয়েছে।


লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ব্লাড ডোনার্স ক্লাবের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন, এডভোকেট রহমত উল্লাহ বিপ্লব। তিনি সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান।


শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চৌপল্লী কে ডি উচ্চ বিদ্যালয়ের শামসুল হুদা হল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগীতায় ২৫ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এরআগে বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি র‌্যালি চৌপল্লী বাজার প্রদক্ষিন করে।


ক্লাবের সভাপতি মোজাম্মেল হোসেন রিংকুর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা মনির হোসেন ফরহাদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সদর হাসপাতালের চিকিৎসক ইউছুফ মিলন, কে ডি উচ্চ বিদ্যালয়ের সভাপতি জয়নাল আবেদিন পাটওয়ারী, ডা. ফাহাদ শাহীন ও ইঞ্জিনিয়ার রুবায়েত হোসেন।


এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক শুভ চন্দ্র কুরি, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক কামাল চৌধুরী, যুগ্ম-আহবায়ক জাকির রাফেত ও আবদুল মজিদ প্রমুখ।


বক্তারা বলেন, স্বেচ্ছাসেবী হতে হলে মানুষের নীতিবাচক মানসিকতা থাকতে হবে। উদার দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে। যার যার অবস্থানে থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।

এখান থেকে অর্থ নয়, স্বেচ্ছাসেবীরা শুধু সম্মান অর্জন করে। যারা মানুষের উপকারে কাজ করে তাদের চিন্তাধার অন্যদের চেয়ে আলাদা হতে হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন