মা হচ্ছেন কোয়েল
ফেব্রুয়ারিতে নিজের সপ্তম বিবাহবার্ষিকীতে প্রথমবারের মতো মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। সে সময় এক টুইট বার্তায় মা হওয়ার খবর নিশ্চিত করে এই অভিনেত্রী লিখেছিলেন, আমার মধ্যে এক নতুন জীবনের হৃৎস্পন্দন শুনতে পাচ্ছি। আমাদের সন্তানের অপেক্ষায় রয়েছি। এই গ্রীষ্মেই সে আসতে চলেছে।
এবার জানা গেলো, মাস শেষেই মা হচ্ছেন কোয়েল। ভারতীয় গণমাধ্যমকে কোয়েল জানিয়েছেন, এপ্রিলের শেষে বা মে মাসের শুরুর দিকে এক্সপেক্ট করছি। চিকিৎসকরা তাই বলেছেন।
এর আগে ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি দীর্ঘসময়ের বন্ধু নিসপাল সিংহ রানের সঙ্গে বিয়ে করেন কোয়েল। নিসপাল সিং রানে সুরিন্দার ফিল্মস-এর কর্ণধার। বিয়ে আগে দুইজনের দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক ছিল।